রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
“আমরাই গড়বো আগামীর বরিশাল” এই শ্লোগানকে সামনে রেখে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ।
বিসিসি-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ভৌত অবকাঠমো উন্নয়নে প্রকৌশল বিভাগের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে টেকসই উন্নয়ন কর্মপরিকল্পনার ভিত্তিতে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য ভৌত অবকাঠমো নির্মাণ হচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সুনির্দিষ্ট নেতৃত্বে সুপরিকল্পিত মডেল নগরী গড়ে তোলার লক্ষ্যে বিসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছে।
সূত্র আরো জানায়, জার্মান উন্নয়ন ব্যাংক (কেএফডাব্লিউ)-এর ৮০ ভাগ অর্থায়নে ও ২০ ভাগ সরকারি অর্থায়নে বিসিসি কর্তৃপক্ষ নগরীর যানজট নিরসন ও জনকল্যাণমূখী যে সব প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে। যথাক্রমে, প্রায় ১০ কোটি ৯৪ লাখ টাকা ব্যায়ে ৫ নং ওয়ার্ডস্থ নগরীর পলাশপুর সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্প (সম্পন্ন) এবং ভাটিখানা সড়ক ও ড্রেন সংস্কার প্রকল্পের কাজ (সম্পন্ন)।
বিসিসি’র নিজেস্ব অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নগরীর সোনালী আইসক্রিম মোড় সড়ক সংস্কার (চলমান), প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বান্দ রোড সড়ক সংস্কার (চলমান) কাজ ও প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ্যাপোল সড়ক নির্মাণ প্রকল্প (চলমান), প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সেবক কলোনী নির্মাণ প্রকল্প (সম্পন্ন), প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নগরীর চৌমাথা সিএমবি সড়কে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক নির্মাণ কাজ (চলমান), ২ কোটি টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়কস্থ (সদর রোড) ৭ তলা সুপার মার্কেট নির্মাণ কাজ (চলমান), শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা নগরীর অশ্বিনী কুমার হল সংস্কার ও সৌন্দর্য্য বর্ধনে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে টাউন হলটি আধুনিকায়নের লক্ষ্যে সংস্কার কাজ করছে। বিসিসি ও নগরীর যানজট নিরসনে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কে সাগরদী বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্প (সম্পন্ন)। এই বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্পটি বিসিসি মেয়রের অনুরোধে সড়ক ও জনপথ বিভাগ সহযোগীতা করেন।
এছাড়াও সদর উপজেলার সাধারন জনগণের দীর্ঘদিনের দাবি পূরনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার ব্যাক্তিগত অর্থায়নে ঐতিহ্যবাহী চরকাউয়া খেয়াঘাট নির্মাণ ও সৌন্দর্য্য বর্ধনে একটি খেয়াঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। যা বর্তমানে দৃষ্টিনন্দন পার্কে পরিনত হয়েছে। খেয়াঘাটের উপর অংশ ও যাত্রীছাউনী সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক গাছ, ফ্লোর টাইলস, নানা রঙের আলোকসজ্জার মাধ্যমে। অবহেলিত চরকাউয়া খেয়াঘাটটি এখন শুধু খেয়া পারাপারের স্থান নয়, এটি এখন পরিনত হয়েছে এক বিনোদন কেন্দ্রে।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, বিসিসি’র বর্তমান মেয়র দ্বায়িত্ব গ্রহণ করার পর থেকে নগরীর বাসিন্দাদের দূর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে।
নগরীর দূর্বিসহ যানজট নিরসন ও সাধারন জনগোষ্ঠির ভোগান্তির কথা চিন্তা করেই মেয়র দ্রুত নগরীর সাগরদী বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তার নির্দেশে সড়ক জনপদের সহযোগিতায় মূল সেতুর পাশে স্টিলের দুটি বেইলি ব্রিজ দ্রুত সময়ের ভিতর শেষ করা হয়। বর্তমানে এই সড়কটিতে যানজট অনেকটা কম। অপরদিকে, বরিশালের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নিজ অর্থায়নে চরকাউয়া খেয়াঘাটের উন্নয়ন এবং সংরক্ষণের উদ্যোগ নেন তিনি।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিনিয়র আইনজীবী একেএম জাহাঙ্গির বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার পর নগরীর বেশ কয়েকটি রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ কাজ জরুরী ভিত্তিতে টেকসই সংস্কার করেছেন। আর এ নির্মাণ কাজে আনা হয়েছে আমূল পরিবর্তন ও আধুনিকতার ছোয়া। বর্তমান মেয়র নগরবাসীরকে সাথে নিয়ে অদূর ভবিষ্যতে বরিশাল নগরীকে একটি আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তুলতে পারবে এমনটা মনে করেন এই নেতা।