শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

চেনা রূপে ফিরছে ঈদ

গত দুই বছরের মতো রোগ-শোক আর বিধিনিষেধের বেড়াজালে বন্দী ঈদ এবার নয়। রোগে কাতর আর স্বজন হারানোর বেদনা নেই এবার। ঈদের দিনে করা যাবে কোলাকুলিও। থাকছে না বিধিনিষেধ। সব মিলিয়ে মঙ্গলবার চেনারূপে ফিরছে ঈদ।

তবে এই আনন্দে যেন স্বাস্থ্যবিধি ভেসে না যায়, সেই সতর্কবার্তা এসেছে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ ও সরকারপ্রধান শেখ হাসিনার কাছ থেকে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে মহামারী মুক্তির প্রার্থনাও করেছেন তারা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা মহামারী থেকে মুক্তির প্রার্থনাও করেছেন।

এবার রোজার ঈদের প্রধান জামাতটি হবে সকাল ৮টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেই জামাতে নামাজ পড়বেন ঈদের সকালে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com