সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতরে জাকের পার্টির উদ্যোগে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে উপজেলা পর্যায়ে ২৭৫টি জামাত অনুষ্ঠিত হয়। বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ্সুফি খাজা ফরিদপুরী (রহ.) সাহেবের স্মৃতিধন্য বনানী দরবার শরীফের সঙ্গে সারা দেশে একযোগে সকাল সাড়ে ১০টায় সব ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি জামাতের খুতবাপূর্ব আলোচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শের বিকাশ ও সংরক্ষণ এবং বহু সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব সমন্বয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার অপরিহার্যতা তুলে ধরা হয়।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বনানী দরবার শরীফে নামাজ আদায় করেন।