মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদের খুশিতে মেতেছে নগরবাসী

করোনা কাটিয়ে দুই বছর পর এবার ঈদ ফিরেছে স্বরূপে। তাই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে দেশবাসী। এবার ঈদের খুশিতে বেড়াতে বেরিয়েছে নগরবাসী। যেখানে একটু ফাঁকা জায়গা, সেখানেই মানুষের জটলা।

আজ মঙ্গলবার বিকেলে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে দেখা গেছে। ধানমণ্ডি লেকপাড়ের ওয়াকওয়েগুলোতে ছিল জনস্রোত।

এ ছাড়া হাতিরঝিল এলাকায়ও হাজার হাজার মানুষ বেড়াতে এসেছেন। হাতিরঝিল লেকের চারপাশেই দেখা যায় মানুষের ভিড়। মগবাজার, রামপুরা, গুলশান, বাড্ডা, তেজগাঁও এলাকা থেকেই হাতিরঝিলে লোকজন বেশি আসে। এ ছাড়া দূর-দূরান্ত থেকেও অনেকেই হাতিরঝিল আসেন।

এ ছাড়া হাতিরঝিলের লেকে অনেকেই বোটে উঠে ঘুরে বেড়াচ্ছেন পরিবার-প্রিয়জন নিয়ে। রামপুরা থেকে এফডিসি, এফডিসি থেকে গুলশান লিংক রোডেও অনেক মানুষকে ঘুরতে দেখা গেছে।

এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকে মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বেড়েছে। শিশু থেকে বয়োবৃদ্ধ সব বয়সী মানুষের আগমনে মুখরিত হয়ে উঠেছে চিড়িয়াখানা। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ারও বেশ কয়েকটি ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com