মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক দিনেই ১১ লাখ ভক্ত দেখেছেন জেমসের ‘আই লাভ ইউ’

এবার চাঁদরাতে গান গাইলেন জেমস। দীর্ঘ অপেক্ষার পর ভক্তদের জন্য গান গাইলেন তিনি। ঈদ উপলক্ষে সোমবার নগরবাউলের নতুন গান ‘আই লাভ ইউ’ প্রকাশ পেয়েছে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে গানটি ব্যাপক সাড়া ফেলেছে।

বসুন্ধরা গুঁড়া মসলার পৃষ্ঠপোষকতায় গুরু জেমসের মৌলিক গানটির কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর ও সংগীতায়োজন জেমসের। ভিডিও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার পলক।

এর আগে ২৮ এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘বসুন্ধরা ডিজিটাল’ ইউটিউব প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি সই হয় তার। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বসুন্ধরা ডিজিটাল এবং দুই বাংলায় জনপ্রিয় রকশিল্পী জেমসের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়। তখন অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে জেমস নতুন গানের ঘোষণা দেন।

তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ছোট থেকেই হয়তো বাউন্ডুলেপনা পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে নওগাঁর পত্নীতলায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, সেই সূত্রে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় বাবার সঙ্গেই ঘুরে বেড়াতে হতো।

জেমসের মিউজিক জীবন শুরু আশির দশকের একেবারে শুরুতে, চট্টগ্রামে। বাবার চাকরিসূত্রে চট্টগ্রামে চলে যান। কিন্তু বাবা যখন ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিরেক্টর জেনারেল হয়ে চলে আসেন। জেমস থেকে যান চট্টগ্রামে। আজিজ বোর্ডিংয়ের ‘বারো বাই বারো’র একটি ছোট্ট রুমে চলে সংগ্রামী জীবন। সামনের একটা রেস্টুরেন্টে খাওয়াদাওয়া আর সন্ধ্যায় চলে যেতেন আগ্রাবাদের হোটেলে।

‘৮৬ সালে ঢাকায় এসে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ করেন। এর পরই আসিফ ইকবালের লেখা ‘অনন্যা’ জেমসের প্রথম একক অ্যালবাম। যেটা বের হয় ১৯৮৭ সালে। যার প্রতিটি গানই অসাধারণ। বিশেষ করে ‘অনন্যা’ কিংবা ‘ওই দূর পাহাড়ে’ গানগুলো বুকের মাঝে সত্যিই কাঁপন জাগায়। তবে এই গান শুনে কারো পক্ষে ধারণা করা সম্ভব হবে না যে গানটি জেমস গেয়েছেন। তারপর গেয়েছেন ‘জেল থেকে বলছি’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com