শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

অর্থ পাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন স্থগিত

অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের চেম্বার কোর্ট।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট  বিচারপতি বোরহান উদ্দিন আজ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। আসামির পক্ষে ছিলেন এডভোকেট মো. অজিউল্লাহ।
গত ২৮ এপ্রিল গোল্ডেন মনিরকে জামিন দেন হাইকোর্ট। এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০২০ সালের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম গোল্ডেন  মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মানি লন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়। এরপর একই বছরের ২১ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com