রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যে কোন উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হচ্ছে নিখূঁত পরিসংখ্যান : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, সরকার দেশে নিখুঁত পরিসংখ্যান নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল জনশুমারী কার্যক্রম হাতে নিয়েছে। যে কোন উন্নয়ন পরিকল্পনার মূলভিত্তি হচ্ছে নিখূঁত পরিসংখ্যান।
আজ বিকেলে ময়মনসিংহ শহীদ জব্বার মিলনায়তনে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা-২০২২ পাইলটিং কার্যক্রম ও  কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
‘জনশুমারিতে তথ্যদিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫জুন থেকে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা-২০২২ কর্মসূচির পাইলটিং কার্যক্রম শুরু হবে।
এম.এ. মান্নান ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা-২০২২ কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সবার   সহযোগিতা কামনা করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জনশুমারী ও গৃহ গননা কর্মসূচি সম্পন্ন করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ১৯৭৪ সালে ১০ফেব্রুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদম শুমারী উ™ে¦াধন করেছিলেন।
বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান,  মন্ত্রণালয়ের সচিব ডঃ শাহানাজ আরেফিন, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি ও রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন উর রশিদ,  মহাপরিচালক তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক দিলদার হোসেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক মোঃ আক্তার  হোসেন।
জনশুমারীর উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে মন্ত্রী বলেন, সকল জনগোষ্ঠীর আর্থসামাজিক জনতাত্বিক বৈশিষ্ঠসমূহ নিরূপণ ও জাতীয় স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নে নিখুত তথ্য সরবরাহ নিশ্চিত করবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা কর্মচারী ও  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com