রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দিনাজপুরে নাশকতার মামলায় ৯ জামাত-শিবির ক্যাডার কারাগারে

জেলার নবাবগঞ্জে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায়  জড়িত ৯ জামাত-শিবির ক্যাডারকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
জানাগেছে, ২০১৩ সালে পেট্রোল বোমা নিক্ষেপ করে ধান বোঝাই ট্রাক ভস্মীভূত করার ঘটনায় দায়েরকৃত মামলায় জামাত-শিবিরের ৯ ক্যাডারকে  বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পুরিদর্শক মো: মনিরুজ্জামান জানান, আজ সোমবার দুপুর দেড়টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়া জজ-৩ আদালতের বিচারক মো: রেজাউল বারী জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জামাত-শিবির ক্যাডাররা আত্মপক্ষসমর্থন করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামীরা হচ্ছে, নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের জামাতের রোকন আব্দুস সালাম (৫২), আব্দুস জব্বার (৪৮), রহেদ আলী (৪২), সাইফুল (২৫), হাফিজুল (২৭), মনোয়ার (৩০), বাবু (২৬), জালাল (৩০) ও রফিকুল ইসলাম (৩৫)।
উল্লেখ্য,২০১৩ সালের ১৭ জানুয়ারি রাত ৯টায় সারাদেশব্যাপী জামাত-শিবির ক্যাডারদের নাশকতামূলক তান্ডব চলাকালিন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ১টি ধান বোঝাই ট্রাকে পেট্রোল  বোমা নিক্ষেপে ২১০ বস্তা ধান  ভস্মীভূত হয়। ট্রাকের বডি ও সম্মুখের অংশ ক্ষতিগ্রস্থ হয়।
এ ঘটনায় ট্রাক চালক ফরিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা জামাত-শিবির ক্যাডারদের আসামী করে পরদিন ১৮ জানুয়ারি নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘসময় তদন্তের পর ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি ৪২ জামাত-শিবির ক্যাডারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com