শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

সিলেটের খাদিমপাড়ায় লাইনে সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাইনম্যানের নাম সুজন আহমদ (৪০)। তিনি বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডলের কর্মী।
স্থানীয়রা জানায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে ওই লাইন সংস্কারের কাজ শুরু করেন ওই লাইনম্যান। কাজ শুরুর সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, সিলেটের (বিপিডিবি) ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন। যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com