রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গোপালগঞ্জের মুকসুদপুরে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কাটা শুরু

জেলার মুকসুদপুর উপজেলায় আজ কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে স্থানীয় পাইকদিয়া গ্রামে প্রদর্শণী ব্লকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়।
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কৃষি প্রণোদনা ২০২১-২২ রবি মৌশুমে বোরো ধানের হাইব্রিড সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় উপজেলার পাইকদিয়া বড়পাথারে কৃষক লিয়াকত মজুমদার ব্লক প্রদর্শণীর মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধান রোপন করেছিলেন। আজ মঙ্গলবার প্রদর্শণী ব্লকের জমির ধান কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে কর্তণ, মাড়াই, ঝাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com