রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চার্জার ফ্যানের ভেতর মিলল দেড় কোটি টাকার সোনার বার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাহরাইন থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০টি সোনার বার জব্দ করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামেন শফিকুল ইসলাম। তার লাগেজ স্ক্যান করার সময় চার্জার ফ্যানের ভেতরে লুকানো সোনার অস্তিত্ব ধরা পড়ে।

কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম নামের ওই যাত্রী একটি রিচার্জেবল ফ্যানের ভেতরে করে স্বর্ণগুলো বহন করছিলেন; তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম; বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দাবি করেন, তার পরিচিত এক ব্যক্তি তাকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে যেতে দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com