শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করায় শ্রীলঙ্কায় সেনা অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি গোতাবায় রাজাপাক্ষে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকারও করেছেন তিনি।
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম জাতির উদ্দেশে কোনো ভাষণ দিলেন দেশটির প্রেসিডেন্ট রাজাপাক্ষে। ভাষণে তিনি প্রেসিডেন্টের কিছু ক্ষমতা সংসদের কাছে হস্তান্তর করার প্রস্তাব দিয়েছেন। যদিও নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি তিনি।
অনেকেই সমালোচনা করছেন যে তার বক্তব্য আসল সমস্যাগুলোর সমাধান দিতে ব্যর্থ হয়েছে।
এদিকে বিক্ষোভকারীরা কারফিউ ভেঙ্গে গতকাল দ্বিতীয় রাতের মতো বিক্ষোভ করেছে। তাদের দাবি এখন প্রেসিডেন্টের পদত্যাগ।