সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
বাংলাদেশে আসন ভাগের নির্বাচন হবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ বৃহস্পতিবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
‘দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, আসন ভাগ করছেন। ১০০ আসন এবং ৭০ আসন। যারা আসন ভাগ করছেন, আমরা আপনাদের পা ভাগ করে দেবো। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না। কোনো আঁতাতের নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না।