শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

কাতারের আমির কাল ইরান সফরে যাচ্ছেন

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি আগামীকাল বৃহস্পতিবার তেহরান সফরে আসছেন। গত ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্টের দোহা সফরের পর তিনি এই সফর করবেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে। খবর এএফপির।
বার্তা সংস্থা বুধবার জানায়, ‘চুক্তি বাস্তবায়ন ও দু’দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য কাতারের আমির ১২ মে ইরান আসবেন।’
এতে আরও বলা হয়, এই সফরে দোহায় আগামী নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের ফিফা বিশ্ব কাপের জন্য সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হবে। ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র সায়িদ খাতিব জাদেহ সোমবার বলেছেন, ফেব্রুয়ারিতে দোহায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সফরের পর তার আহ্বানে কাতারের নেতা তেহরানে এই সফর করবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com