শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন সেটা পুরোপুরি নিশ্চিত। আর কোনো প্রার্থী না থাকায় ও তৃণমূল নেতাকর্মীদের ‘চাওয়া’ হিসেবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনিসুল হক প্রতিদ্বন্দ্বীহীনভাবেই সভাপতি হতে যাচ্ছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম আহ্বায়ক ও মন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ভুঁইয়া, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ও তসলিমুর রেজা প্রার্থী হয়েছেন। এর মধ্যে রাশেদুল কায়সার ও এমরান উদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com