সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের অনুসারী আরফানুল হক রিফাত।
শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
গত ১৩ এপ্রিল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে মেয়র পদে দলীয় একক প্রার্থী হিসেবে আরফানুল হকের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয় বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শুক্রবার বিকেল পাঁচটায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১৪ জনের মধ্য থেকে আরফানুল হককে মনোনীত করা হয়।