মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার সালমান খানের আরেক ছোট ভাইয়ের সংসার ভাঙছে

বলিউড ভাইজান সালমান খানের পরিবারে আরও একটি বিবাহ বিচ্ছেদ হয়েছে। সংসার ভাঙছে সালমান খানের ছোট ভাই সোহেল খানের। ২৪ বছরের সংসারজীবন ইতি ঘটতে যাচ্ছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সূত্রটি জানিয়েছে, আজ সোহেল ও সীমা আদালতে উপস্থিত ছিলেন। দুজনেই একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিলেন।

সোহেল এবং সীমা ১৯৯৮ সালে বিয়ে করেন এবং দুই সন্তানের জনক;  প্রথমজনের নাম নির্বান খান এবং অন্যজন ইয়োহান। ২০১৭ সালে খবর রটেছিল, এই দম্পতি বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছেন।

১৯৯৭ সালে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘অজার’-এ একজন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশেমর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ওই চলচ্চিত্রে তার ভাই সালমান খান এবং সঞ্জয় কাপুর অভিনয় করেছিলেন। এরপর ১৯৯৮ সালের ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্যায়ার কিয়া তো ডারনা ক্যা’ তে সালমান খান এবং আরবাজ খান সুই ভাইকে সাথে নিয়ে চলচ্চিত্র পরিচালনা করেন, পরের বছর ‘হ্যালো ব্রাদার (১৯৯৯) নির্মাণ করেন।

২০০২ সালে তিনি লেখা, প্রযোজনা, নির্দেশনা দেওয়া এবং বক্স অফিসে গড় আয়ের ‘মে দিল তুঝকো দিয়া’ চলচ্চিত্রে সর্বপ্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু কোনওটাই বাণিজ্যিকভাবে সফলতা পায়নি।

সোহেল খান ২০০৫ সালের ব্যাবসাফল চলচ্চিত্র ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া?’ তে অভিনয়ের মাধ্যমে পুনরায় অভিনয়ে ফিরে আসেন। ওই চলচ্চিত্র প্রধান চরিত্রে অভিনয় করেন তার ভাই সালমান খান এবং ক্যাটরিনা কাইফ।

এর আগে সালমানের ছোট ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com