শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ভাসমান অবস্থায় ট্রলার শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফরিদপুর নৌপুলিশ ও হরিরামপুর থানা-পুলিশ।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হরিরামপুর উপজেলার দড়িকান্দি কবরস্থান সংলগ্ন পদ্মাপাড় থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহতের নাম আবুল কালম; তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার মৃত বিশু ফকিরের ছেলে।
স্থানীয়রা শনিবার সকালে লাশটি দড়িকান্দি পদ্মাপাড়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তকরণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।