সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বঙ্গবন্ধুকে নিয়ে ‘অশোভন মন্তব্য’ করায় নুরের নামে থানায় অভিযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘অপ্রকাশযোগ্য মন্তব্য’ করার অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে।

ঢাকা আইন জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে ধরে এ অভিযোগ করেছেন।

তবে নুর বলছেন, যে ফেসবুক পেজ থেকে বাজে মন্তব্য করার কথা বলা হয়েছে, সেটি একটি ভুয়া পেজ।

রবিবার শাহবাগ থানায় নুরুল হক নুরের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের মতামত পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগে ওই ছাত্রলীগ নেতা বলেন, গতকাল শনিবার রাতে শাহবাগ থানাধীন নিজের বাসায় বসে তিনি দেখতে পান যে নুরের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। এটি রাষ্ট্রের জন্য চরম মানহানিকর। ওই পোস্টের লিংকটিও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগের প্রতিক্রিয়ায় নুরুল হক নুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগে যে ফেসবুক পেজের কথা উল্লেখ করা হয়েছে, সেটি একটি ভুয়া পেজ।

তিনি বলেন, শাহবাগ থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। ইতিমধ্যে আমার আসল পেজে পোস্ট দিয়ে আমি জানিয়েছি যে উল্লেখিত পেজটি ভুয়া। ওই ভুয়া পেজ যারা চালায়, তাদের খুঁজে বের করে প্রশাসন ব্যবস্থা নিক। কারণ, পোস্টটি আপত্তিকর ও ওই ভুয়া পেজের জন্য আমি নিজেও বিব্রত।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বলেন, তারা ছাত্রলীগ নেতা এম সাচ্ছু আহমেদের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com