সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৬০ বছরে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি বাবু

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। রবিবার (১৫ মে) দুপুরে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু অনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বুড়ো বয়সে বিয়ে নিয়ে তোলপাড় হচ্ছে। ফেসবুকে রসালো আলোচনা সমালোচনার ছবি ভাইরাল হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু এক ছেলে এক কন্যা সন্তানের জনক। প্রথম স্ত্রী ও দুই বিবাহিত সন্তান যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে এম এ মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য থাকাকালীন সময়ে পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তৎকালীন কলেজছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে। দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়।

রবিবার (১৫ মে) বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে কনে তানিয়া আক্তারকে আনতে যান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন বিয়েতে অংশগ্রহণ করেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু।

এদিকে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বলেন, আমার প্রথম স্ত্রী, দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন, দেশে আসেন না। বাংলাদেশে আমি একাকিত্ব জীবন অতিবাহিত করছি এ জন্যই মূলত পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com