শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যাকবলিত সিলেট

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যাকবলিত হয়ে পড়েছে সিলেট সদরসহ জেলার ছয়টি উপজেলা। তলিয়ে গেছে শত শত হেক্টরের ধান। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বাজার জলমগ্ন হয়েছে। কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলা সিলেট সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লক্ষ্মীপ্রাসাদ পূর্ব, লক্ষ্মীপ্রাসাদ পশ্চিম, দিঘিরপার পূর্ব, সাতবাক, সদর, বড় চতুল, দক্ষিণ বানিগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়নের নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বেশির ভাগ এলাকা বিদ্যুিবহীন হয়ে পড়েছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। গ্রামীণ রাস্তাগুলোতে নৌকা চলাচল করছে। বোরো ধানের পাশাপাশি আউশের বীজতলা তলিয়ে যাওয়ায় কৃষক বিপাকে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com