রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
পদ্মা বহুমুখী সেতুর জন্য যানবাহনের শ্রেণি ও টোলের প্রজ্ঞাপন চূড়ান্ত করেছে সরকার। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ হওয়ার কথা রয়েছে।
প্রস্তাবিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোটরসাইকেলের টোল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা এবং বড় বাস (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা।
এতে বলা হয়, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা।
এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।