সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না: কাদের

জননেত্রী শেখ হাসিনা না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নাম সারা জাতিই চায় শেখ হাসিনার নামে হোক। শেখ হাসিনার সাহসের সোনালী ফসলের নাম পদ্মা সেতু।

আজ মঙ্গলবার (১৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না, চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা।

জুনেই পদ্মা সেতু চালু করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা। গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। জয় বাংলা জাতীয় স্লোগান হয়েছে। নয়তো অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না। শেখ হাসিনার সামনে পাথর বিছানো পথ; ঐক্যবদ্ধভাবে কাজ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আমাদের গর্বিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com