মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ওজন কমানোর অস্ত্রোপচার করতে গিয়ে অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

মাত্র ২১ বছরের টেলিভিশন অভিনেত্রীর মৃত্যু।  মৃতার নাম চেতনা রাজ। অস্ত্রোপচারের সময় তাঁর মৃত্যু হয়।  পরিবার চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছে।

সোমবার মেয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবার হাসপাতালে দৌড়ে যায়। সেখানেই মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।

২১ বছরের সিরিয়াল অভিনেত্রী চেতনা রাজ শেট্টি কসমেটিক হাসপাতালে ফ্যাট সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন। এই ফ্যাট সার্জারির কারণে তাঁর ফুসফুসে জল জমে যায়, তার পরেই অবস্থার অবনতি হওয়ায় তাঁর মৃত্যু হয়। মাত্র ২১ বছরেই তাঁর মৃত্যুতে দক্ষিণী সিরিয়ালের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে এদিন সকালে চর্বি কমানোর অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর শেঠি কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তাঁর ফুসফুসে পানি জমে যায় এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।

মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা।

চেতনার বাবার অভিযোগ, ফ্যাট সার্জারির জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের থেকে সম্মতি না নিয়েই চিকিৎসক এই সার্জারি করেছিলেন। চেতনা একাধিক সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। চিকিৎসকের ভুলের কারণেই তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে। তাই সুব্রহ্মমনিয়ানগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, চেতনার পরিবার থাকে বেঙ্গালুরুর নর্থ তালুকে। তিনি বেশ কিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। কালারস কন্নড় টিভির ‘গীত’, ‘দোরাসানি’ এবং ‘লার্নিং স্টেশন’ প্রভৃতি সিরিয়ালে দেখা গেছে তাঁকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘হাওয়াইয়ান’ নামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন চেতনা। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই না-ফেরার দেশে চলে গেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com