রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৫০ কোটির বেশি হলে প্রকল্প অনুমোদন দিতে পারবেন না পরিকল্পনামন্ত্রী

কারিগরি বা উন্নয়ন, যে প্রকল্পই হোক ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে এসংক্রান্ত একটি নতুন পরিপত্রের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনাসচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন, যে প্রকল্পই হোক ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।

এনইসি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনাসচিব। তিনি বলেন, ‘আগে কারিগরি প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রে কোনো বাধা ছিল না। কিন্তু এখন ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে একনেক সভায় অনুমোদন নিতে হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com