শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

থমকে গেছে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা

গত কয়েক মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলছিল। সমাধানসূত্রে পৌঁছাতে না পারায় দুই দেশের প্রতিনিধিই জানিয়ে দিয়েছেন, শান্তি আলোচনা আপাতত স্থগিত। খবর ডয়চে ভেলে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর থেকে দেশটির বড় একটি অংশ দখলে নিয়েছে রুশ বাহিনী। যুদ্ধের পাশাপাশি শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিল দেশ দুটি।

বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সামগ্রিকভাবে ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রতিনিধিরা। দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো বলেছেন, ‘কিয়েভ কার্যত আলোচনার টেবিল থেকে ওঠে গেছে। আপসমীমাংসার সামান্য সুযোগটুকু তারা রাখেনি।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের বক্তব্য, ইউক্রেন নিজের স্বার্থের কথা ভাবছে না। তারা পশ্চিমা দেশগুলোর অঙ্গুলিহেলনে কাজ করছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে কার্যত ব্যবহার করছে নিজেদের কৌশল সাজানোর জন্য। এতে ইউক্রেনের কোনো লাভ হবে না। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘আমরা সবসময়ই আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। কিন্তু ইউক্রেন তা হতে দিচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com