শনিবার, ১১ Jul ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

হবিগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

জেলার লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামে  বজ্রপাতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।
আলমগীর ওই গ্রামের মসকুদ আলীর ছেলে।
লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান- বৃহস্পতিবার রাতে ঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হয়। এ সময় আলমগীর স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com