রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বৃহস্পতিবার বলেছেন, আগামী সপ্তাহে পাম তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। এতে ইউক্রেনে যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া তেলের বাজারের উপর চাপ উপশম হবে।
অভ্যন্তরীন ঘাটতির মুখে সরবরাহ বজায় রাখার জন্য গত মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর এএফপি’র।
উইডোডো অনলাইন ব্রিফিংকালে বলেছেন, “রান্নার তেলের সরবরাহের উপর ভিত্তি করে এবং পাম তেল শিল্পে নিয়োজিত ১৭ মিলিয়ন কৃষক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ২৩ মে সোমবার থেকে রান্নার তেল রপ্তানি আবার চালু করা হবে।
তিনি বলেন,”সাশ্রয়ী মূল্যে চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।
কর্তৃপক্ষ কঠোরভাবে রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর করায় ইন্দোনেশিয়ান নৌবাহিনী এ মাসের শুরুতে আদেশ লঙ্ঘন করে দেশের বাইরে পাম তেল বহনকালে একটি ট্যাঙ্কার আটক করেছিল।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে, উইডোডো বলেছিলেন যে, দেশের ২৭০ মিলিয়ন লোকের জন্য সরবরাহ নিশ্চিত করা তার সরকারের “সর্বোচ্চ অগ্রাধিকার”।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আকাশচুম্বী দামের কারণে জাকার্তা চাপের মুখে পড়ে।
পাম ফলের দাম নাটকীয়ভাবে কমে যাওয়ার কারণে পাম তেল উৎপাদনকারীরা গত সপ্তাহে জাকার্তার কেন্দ্রস্থলে এবং ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com