শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে আজিজুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
আজিজুর রহমান উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নরবাগ গ্রামের সমীর উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে গরুর জন্য খড়ের পালা থেকে খড় বের করেন আজিজুর। এ সময় একটি বিষধর সাপ বের হয়ে এসে তাকে কামড় দেয়। পরে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।