শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর সঠিক সময় নয় এখন: এফবিসিসিআই

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন বলেছেন, বৈশ্বিক মহামারি ও ইউক্রেন-রাশিয়ার সংকটে বিশ্বব্যাপী খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, পরিবহন ব্যয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। মূল্যস্ফীতিও বেড়েছে। এই দুঃসময়ে পাইকারি পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিকে উসকে দেবে।

সম্প্রতি পাইকারি বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। তবে গ্যাস নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

মূল্যবৃদ্ধির উদ্যোগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে শনিবার ঢাকার মতিঝিলে ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই।

সংগঠনটির নেতারা বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সময় এখন নয়। সরকারকে বেকায়দায় ফেলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com