বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হজযাত্রীদের করোনা পরীক্ষা বিনামূল্যে

চলতি বছর হজে যেতে হলে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর বাংলাদেশি হজযাত্রীদের করোনোভাইরাস পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দিয়েছিল।

স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারছেন ৫৭ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে উঠতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com