শনিবার, ১১ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

জয়পুরহাটে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ডাকাতি মামলার ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুদু মিয়াকে শনিবার রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা আজ বাসস’কে জানান, গ্রেফতারকৃত আসামী হচ্ছেন দুদু মিয়া (৪৩)। সে সদর উপজেলার পুরানাপৈল গ্রামের ওমর আলীর ছেলে। তিনি আরও জানান, গোপন সংবাদে খবর পেয়ে কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় শনিবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আত্মগোপনে থাকা ডাকাতি মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী দুদু মিয়াকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।
র‌্যাব সূত্র জানায়, দুদু মিয়া জয়পুরহাট আদালতের মামলা নং-১৫৪/২০০৫ দায়রা, জিআর-৭৬/০৪,(জয়) ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড  ১৮৬০ সালের দন্ডবিধি ৩৯৫ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ১৮৬০ সালের দন্ডবিধি ৩৯৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী।
রায়ের পর থেকে সে পলাতক ছিল। গ্রেফতারকৃত দুদু মিয়াকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com