বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বরিশালে প্রায় শত কোটি টাকা ব্যয়ে ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ এগিয়ে চলছে

নগরীতে ৯৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল প্রকল্প’র কাজ এগিয়ে চলছে।
বরিশাল গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, আধুনিক এই ক্যান্সার হাসপাতালটির ভবন নগরীর প্রাণকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের কোয়ার্টার সংলগ্ন স্থানে নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৭ তলা ফাউন্ডেশনে ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল ভবন দু’টি বেইজমেন্টসহ নির্মিত হচ্ছে। প্রায় ৩ একর জমির উপর নির্মিত এই ক্যান্সার হাসপাতালটিতে চিকিৎসার জন্য ১০০ শয্যা থাকবে। এই প্রকল্পটি ক্যান্সার হাসপাতালের জন্য হলেও ১৫ তলা বিশিষ্ট এ হাসপাতালটিতে ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশাপাশি কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরও বেশ কয়েকটি বিভাগের রোগীদের চিকিৎসা সুবিধা দেয়া হবে।
এ বিষয়ে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বরিশাল বিভাগের বিশিষ্ট নৃত্যগুরু জবা রাণী গুহ বলেন, এ রোগে আক্রান্ত হলে বরিশালের মধ্যবিত্তদের ছুটতে হয় ঢাকায়। আর ধনীরা ছুটে যান বিদেশ। কারন ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে কোনো হাসপাতাল নেই। বরিশাল নগরীতে এই ক্যান্সার হাসপাতালটি নির্মিত হলে চিকিৎসার জন্য ঢাকা কিংবা বিদেশ যেতে হবে না। বরিশালেই ক্যান্সারের উন্নত চিকিৎসা সেবা নেয়া সম্ভব হবে। এটা বরিশালবাসীর জন্য অত্যন্ত খুশির খবর।
এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল’র ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তড়িৎ কুমার সমদ্দার বলেন, দক্ষিণাঞ্চল বা বরিশাল বিভাগে অনেক হত-দরিদ্র দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রোগী রয়েছে। যারা অর্থের অভাবে এ রোগের চিকিৎসা করাতে পারছেন না। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যদি স্বতন্ত্র এই ক্যান্সার হাসপাতালটি নির্মিত হয়, তবে সেই প্রতীক্ষার অবসান ঘটবে।
এ ব্যাপারে বরিশাল গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছান জানান, ক্যান্সার হাসপাতাল প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়ন করছে বরিশাল গণপুর্ত বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী স্টাফ কোয়ার্টারের পাশে পরিত্যক্ত ডোবা ভরাট করে নির্মাণ করা হচ্ছে ১৭ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯৯ কোটি ৫২ লাখ টাকা। ১৭ তলা ফাউন্ডেশনে ১৫ তলা হাসপাতাল ভবনে দু’টি বেইজমেন্ট থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com