শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সেনাবাহিনীতে প্রথমবারের মত চাকরি মেলা

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মত চাকরি মেলার আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য এ মেলার আয়োজন করা হয়। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী এই মেলায় দেশের ৬০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অবসরপ্রাপ্ত ও অবসরগামী সেনাসদস্যবৃন্দ এবং চাকরিত সেনাসদস্যবৃন্দের পরিবারের সদস্যবৃন্দ।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান। অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা মূল্যায়নের জন্য তিনি প্রতিষ্ঠানসমুহের আন্তরিকতাকে সাধুবাদ জানান।

তিনি বলেন, সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ তুলনামুলকভাবে কম বয়সে অবসর গমন করেন এবং তারপরও অনেকেরই কর্মদক্ষতা রয়ে যায়। এই সুদক্ষ জনশক্তিকে সুশীল সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়াসে এই মেলার আয়োজন করা হয়েছে।

সুদক্ষ, সুশৃংখল এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত সেনাসদস্যগণ তাদের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রগামী ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এবারের মেলা থেকে প্রাপ্ত অভিজ্ঞতাসমুহ ভবিষ্যতে বিবেচনায় নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি মেলায় আগত ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com