শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ডাকাত সন্দেহে র‍্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে গুরুতর আহত হয়েছে তিন র‌্যাব সদস্য। এদের মধ্যে গুরুতর আহত দুই র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাতেই ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আহত র‌্যাব সদস্যরা হলেন, কাউসার (২৯), মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)। পারভেজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে অভিযানে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরবাজারে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।

এসময় হামলায় ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেটকার (চট্ট মেট্টো গ-৪৫-২০২৯) উদ্ধার করা হয়। ঘটনার সময় ফাঁকা গুলির ঘটনা ঘটে। ঘটনার পর র‌্যাব ও জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com