শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
epa09973616 People watch the news at a station in Seoul, South Korea, 25 May 2022. According to South Korea's Joint Chiefs of Staff (JCS), North Korea fired three ballistic missile toward the East Sea on 25 May. EPA-EFE/JEON HEON-KYUN রাশিয়ার দুটি ব্যাংক, উত্তর কোরিয়ার একটি কোম্পানি এবং উত্তর কোরিয়ার গণবিধ্বংসী কর্মসূচিকে সমর্থন করার জন্য এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের নতুন এই পদক্ষেপ পিয়ংইয়ং-এর নবায়ন করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে।
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রস্তাবের বিরুদ্ধে বৃহস্পতিবার চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। এর একদিন পরই যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিল।
চীন ও রাশিয়ার ভেটোর কারণে ২০০৬ সালে পিয়ংইয়ং-কে শাস্তি দেওয়া শুরু করার পর থেকে এই প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রকাশ্যে বিভক্তি দেখা দিল।
উত্তর কোরিয়া সেকেন্ড একাডেমি অব ন্যাচারাল সায়েন্সেসের অধীনস্থ একটি সংস্থার বেলারুশ-ভিত্তিক প্রতিনিধি জং ইয়ং-এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। বলা হচ্ছে, তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে যুক্ত উত্তর কোরিয়ার সংস্থাগুলোকে সমর্থন করেছেন।