সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। আজ শনিবার (২৮ মে) সকাল ১০টা থেকে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে যুবদলের বিক্ষোভের কারণে প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এসময় অনেক পথচারী ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। ওই হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর একদিন পর বিএনপির সহযোগী সংগঠন যুবদল এই সমাবেশের আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com