সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিইসি আজ কুমিল্লায় আসছেন

সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল বাশার আজ কুমিল্লায় আসবেন।
সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (এনআইডি উইং) মো. শাহেদুন্নবী চৌধুরী জানান- প্রধান নির্বাচন কমিশনার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচন আচরণ বিধি নিয়ে মতবিনিময় করবেন।
আগামী ১৫ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় ২ জন প্রার্থীসহ ৫ জন প্রার্থী এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী, ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডে ১০৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি কর্পোরেশনের ৫ নং এবং ১০ নং ওয়ার্ডের একক প্রার্থী হওয়ায় সাবেক ২ জন ওয়ার্ড কাউন্সিলর ২টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের একদিন আগে আগামী ১৩ জুন পর্যন্ত নগরীতে বেলা ২টা হতে প্রার্থীরা রাত ৮টায় পর্যন্ত নির্বাচনী প্রচারণা করতে পারবে। প্রতিদিন ৬ ঘন্টা করে ১৭ দিনে ১০২ ঘন্টা মাইকিং ও প্রচারণা করার সুযোগ রয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে সভা সমাবেশ এবং নির্বাচন অফিস স্থাপন করার জন্য নির্বাচন আচরণবিধি মোতাবেক প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে সুষ্ঠু নির্বাচন পরিবেশ রক্ষায় নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com