বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে ঘটনার দুদিন পর মঙ্গলবার মামলা করেন। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।
ওসি সিরাজুল ইসলাম জানান, উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০০ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ মে উপজেলা বিএনপির সম্মেলনে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন-এমন অভিযোগে রবিবার গাবতলী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। এরপর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হন।