শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

দুই মাস পর করোনা বিধিনিষেধ শিথিল করল চীন

চীনের অর্থনৈতিক কেন্দ্র এবং বৈশ্বিক বাণিজ্যিক হাব সাংহাই দুই মাসের লকডাউন শেষে করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সাংহাই শহরের প্রায় ২৫ মিলিয়ন বাসিন্দাকে মুক্তভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, এর পরেও সাড়ে ছয় লাখ বাসিন্দা তাদের বাড়িতে অবস্থান করবে।

সাংহাই সরকারের মুখপাত্র ইন জিন বলেছেন, করোনা বিধিনিষেধ শিথিল হওয়ার এই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম।
সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com