বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বনানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। তার নাম শাকিল রাব্বি (২২)। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে বনানী থানার এসআই বোরহান উদ্দিন রাব্বানি বলেন, বনানী থানাধীন সেতু ভবনের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই যুবক দুর্ঘটনার শিকার হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ছেলেটি মোটরসাইকেল চালানোর সময় কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে আঘাতে মারা যায়। এরপর ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com