বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

জেলায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় ট্রাক-অটোরিক্সা-প্রাইভেটকার ত্রিমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। অন্যজন অটোরিক্সা চালক।
নিহতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের বছির উদ্দিন মিয়ার ছেলে নাসির মিয়া, মোতালেব মন্ডলের মেয়ে মরিয়ম বেগম, স্ত্রী মছিরন বিবি, নাতী ইউসুফ আলী, নয়ন এবং নাতনী শিলা।
জানা যায়, মোতালেব মন্ডলের ছেলে ইসলাম মন্ডল একটি মামলায় রাজবাড়ীর কারাগারে রয়েছেন। বুধবার তার আদালতে হাজিরার তারিখ ছিল। ইসলাম মন্ডলের সাথে দেখা করতে পাংশার পুইজোর থেকে একটি অটোরিক্সায় একই পরিবারের ৮জন রাজবাড়ী যাচ্ছিলেন। কালুখালীর চাঁদপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় সেখানে প্রাইভেটকারটি ট্রাকের সাথে ধাক্কা খায়। সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন মারা যায়। অটোরিক্সার অপর ৩ যাত্রী আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ’সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহত ও আহতদের উদ্ধার করে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com