শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিওনেল মেসির। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর সেরা ফর্মে নেই সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। মৌসুমজুড়ে ছন্দ খুঁজে পাননি লিওনেল মেসি।
আজ রাত ১২টা ৪৫ মিনিটে ‘ফিনালিসিমা’ ম্যাচে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দুই মহাদেশের দুই সেরার লড়াই দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্ব। এমন ম্যাচে সব আলো থাকবে লিওনেল মেসির দিকেই। ইতালি কোচও বলছেন, মেসিই বিশ্বসেরা ফুটবলার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মানচিনি বলেছেন, ‘আমার মতে, সে সম্ভবত বিশ্বসেরা। ইতালিতে আমরা দিয়েগো ম্যারাদোনার সঙ্গে কাটিয়েছি অনেক বছর। মেসি তার মতোই। সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ‘
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়ে এখনো সেরা ছন্দে ফিরতে পারেননি মেসি। মানচিনি মনে করছেন, নতুন পরিবেশের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেননি তিনি। তবু এই ম্যাচে মেসিকে নিয়ে সতর্ক থাকবে তার দল, ‘এ মৌসুমে সে বেশি গোল করতে পারেনি। সম্ভবত ক্লাব ও বসবাসের জায়গা পাল্টানোর কারণে। তার আরো সময় প্রয়োজন। কিন্তু আমার মতে, সেই বিশ্বসেরা। এ ম্যাচে তাকে নিয়ে আমাদের মনোযোগী হতে হবে। কারণ সে এক সেকেন্ডের মধ্যে খেলা পাল্টে দিতে পারে। ‘