রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নাটোরে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সেমিনার

জেলায় আজ ‘শহর সমাজসেবা কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন পর্যায়ে মানোন্নয়নে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সারোয়ার জাহান।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দশটি বিশেষ উদ্যোগের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচী তৃণমূলে বিস্তৃত জনপ্রিয় কর্মসূচী। এই কার্যক্রমের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। শহর, উপজেলা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত এই কর্মসূচীকে নিরবচ্ছিন্ন এবং ত্রুটিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
এছাড়াও শহর সমাজসেবা কার্যালয় দক্ষতার উন্নয়নে চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়ন করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান। শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো: শফিকুল ইসলাম সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com