সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে : ওবায়দুল কাদের

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোন ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময় ক্ষেপনের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।
বিএনপি’র নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোন প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অপরদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করে না। তারা শ্লোগান দেয়, ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার- এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়-এটা কি কখনো মেনে নেয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে? আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।
তিনি বলেন, জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে-এটাই স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com