শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বরাত দিয়ে খবরটি দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
রণদীপ বলেছেন, ‘বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শরীরে গুরুতর উপসর্গ নেই।’
এরপর থেকে কংগ্রেস সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ দিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন সোনিয়াকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার নোটিস পাঠানো হয়েছে তাকে।