শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানে গৃহযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সতর্ক করেছেন যে, শীঘ্রই নতুন নির্বাচনের ঘোষণা না আসলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে।

বুধবার (২ জুন) পাকিস্তান বোল নিউজ নামের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমরা দেখবো যে তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না। তা না হলে এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।

ইমরান আরও বলেন, বর্তমান সংসদে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এর অর্থ হচ্ছে, তার সরকারকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র স্বীকার করে নেওয়া।

তিনি বলেন, আজাদি মার্চে অংশ নেওয়া বিক্ষোভকারীদের সুরক্ষা দেওয়ার জন্য তার দলের আবেদনের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। পরবর্তী সমাবেশ কবে অনুষ্ঠিত হবে সে ঘোষণাও সামনে আসছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com