মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শাহরুখ খান ছাতা দিয়ে মুখ লুকালেন। সত্যিই। ছবির ডাবিংয়ের কাজ শেষ করে স্টুডিও থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে ছাতার আড়ালে মুখ লুকাতে বাধ্য হলেন বলা যায়। পাপারাৎসিরা যাতে ছবি তুলতে না পারে সে কারণেই এমন কাণ্ড ঘটালেন তিনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ খান ডাবিং স্টুডিও থেকে বাইরে বেরিয়ে আসার সময় হাতে ছাতা নিয়ে পাপারাৎসিদের কাছ থেকে মুখ লুকিয়ে দ্রুত গাড়িতে উঠে যান। ক্যামেরায় যাতে তার ছবি না আসে, সেভাবেই ছাতা তাক করে পালাতে দেখা যায় তাকে। কিন্তু এভাবে কেন নিজেকে বারবার লুকাচ্ছেন অভিনেতা, সে কারণ অজানা!
শাহরুখের পরবর্তী সিনেমা ‘পাঠান’ ও ‘ডানকি’। প্রথমে মুক্তি পাবে পাঠান। এতে বলিউড ‘বাদশাহ’র বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা জন আব্রাহাম। এ ছাড়া রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’-তে অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেতা। দুটি সিনেমা নিয়েই শাহরুখভক্তদের আগ্রহ প্রবল।