শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বিএসএমএমইউ ও শেখ হাসিনা বার্ন এন্ড প্ল্যাষ্টিক সার্জারি ইনস্টিটিউট ঐক্যবদ্ধভাবে কাজ করবে : উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য  অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা বার্ন এন্ড প্ল্যাষ্টিক সার্জারি ইনস্টিটিউটের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষকে সেবা দিয়ে যাবে বিএসএমএমইউ।
আজ বিএসএমএমইউ উপাচার্য শেখ হাসিনা বার্ন এন্ড প্ল্যাষ্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন তিনি।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্বপ্নের  প্রকল্প পদ্মাসেতু এবং শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।  জননেত্রীর এ দুটি প্রকল্প বাস্তায়নের ফলে তিনি অনন্য উচ্চতায় আসীন হয়েছেন।
পরে,পরিদর্শক দল সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করেন। এসময় তারা দুটি  প্রেজেন্টেশনও দেখেন।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল  সেন ও শেখ হাসিনা বার্ন এন্ড প্ল্যাষ্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, একাডেমিক কো অর্ডিনেটর অধ্যাপক ডা. রায়হান আওয়ার।
আলোচনা সভাশেষে পরিদর্শক দল ইনস্টিটিউটের চতুর্থ তলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নারও পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com