বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নাটোরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের বুস্টার ডোজ প্রদান শুরু

জেলায় আজ থেকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে।
আজ শনিবার সকাল নয়টায় জেলা প্রশাসক শামীম আহমেদ নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে বুস্টার ডোজের প্রথম টিকা গ্রহন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, সুশৃংখল পরিবেশে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগে নিয়োজিত সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সপ্তাহব্যাপী চলমান এই কার্যক্রম সফলতার সাথে শেষ হবে বলে আশা করছি।
নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলার দায়িত্বে নিয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান জানান, দুইটি উপজেলায় আজ ১৬টি কেন্দ্রে বুস্টার ডোজের টিকা প্রদান কার্যক্রম চলছে। বিকেল চারটা পর্যন্ত চলবে। টিকা গ্রহীতাদের জানানোর জন্যে মাইকিংসহ স্বাস্থ্য কর্র্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নাটোরের সিভিল সার্জন ডা: রোজী আরা খাতুন বলেন, জেলার স্থায়ী টিকাদান কেন্দ্রে আজ থেকে ১০ জুন পর্যন্ত এবং প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে দুইটি করে কেন্দ্রে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। ১৮ বছরের উর্ধ্ব বয়সী যারা চার মাস পূর্বে  কোভিড-১৯ দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেছেন, তারা বুস্টার ডোজের টিকা পাবেন। আশা করা হচ্ছে, সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে প্রায় সাত লাখ জনগোষ্ঠি বুস্টার ডোজ গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com